সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহতের তাৎক্ষণিক পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাসারা  হাইওয়ে থানার ওসি  আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়।

এ সময় মহাসড়কের পাশে থেমে  অ্যাম্বুলেন্সটির চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে  অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটির আরোহীদের চাপা দেয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply