সারাদেশ

ট্রেনে-ট্রেনে ঘুরে ক্লান্ত, থানায় এসে হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন মো. ইমন নামে খুনের মামলার আসামি। বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার আকবর আলীর ছেলে। ২০ এপ্রিল একটি হত্যাকাণ্ডের পর ট্রেনে ট্রেনে ঘুরে ক্লান্ত হয়ে আত্মসমর্পণ করেন বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ২০ এপ্রিল গাজীপুর জেলার টঙ্গীতে ঘটা একটি হত্যাকাণ্ডের আসামি তিনি। হত্যাকাণ্ডের পর থেকে ইমন ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

আত্মসমর্পণকারীর বরাত দিয়ে তিনি আরো জানান, ট্রেনে ট্রেনে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।

টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে ইমন যে হত্যা মামলার আসামি তার সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, থানায় আত্মসমর্পণের সময় ইমনকে বেশ হতাশাগ্রস্ত দেখাচ্ছিল। বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply