সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধানের জমি থেকে আব্দুস সাত্তার (৬৫) নামে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরা গ্রামের পাশের ধানক্ষেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
নিহত সাত্তার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান জানান, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান ক্ষেতে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৬৫)। এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
ওসি মোখলেছুর রহমান আরো জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।






