সারাদেশ

রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইচ্যুতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায়।

তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটির যাত্রীরা বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের কাছে ঢুকেও যায়। এমন সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয় ট্রেনটি।

এসময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বগি থেকে নেমে যান যাত্রীরা। পরে রেলের লোকজন ঘটনাস্থলে আসে। 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ায় বনলতার যাত্রায় বিলম্ব হবে। পরে বিস্তারিত জানানো হবে।

তবে অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই। 

নিউজ ডেস্ক:

Leave a Reply