নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়িসহ নগদ তিন লাখ টাকা ও ৯টি ছাগল ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে দগ্ধ হন ওই বাড়িতে বসবাস করা দম্পতিও।
শনিবার (৩ মে) দিনগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত মেছের আলীর ছেলে বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন শিকদার, জামায়াত নেতা শাহনেওয়াজ মন্ডল, মামুন রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এতে
আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
বাড়িতে থাকা দুইজন আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।






