সারাদেশ

নীলফামারীতে মহানবী (সা.) কে কটুক্তি করে ফেসবুক পোস্ট, যুবক আটক

নীলফামারীর ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মে) অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। শনিবার (৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম বিজয় দাস (২৩)। তিনি উপজেলার হরিণ চড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিহরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে বিজয় ধরনীগঙ্জ বাজারে এলে তাকে আটক করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

যুবককে গ্রেপ্তারের বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে ডোমার থানা পুলিশ। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply