সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ জন

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ মাদক গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ অবৈধ মাদক ঢুকছে কসবা থানার বিভিন্ন সীমান্ত দিয়ে । কিন্তু সীমান্ত পাহারা দেওয়া যাদের দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এত বড় বড় মাদকের চালান বাংলাদেশে ডুকছে এটি এখন বড় প্রশ্ন এলাকাবাসীর। বিজিবি সীমান্ত পাহারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করার কথা তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এত মাদক দেশে প্রবেশ করছে এটি ভাবার বিষয়। সুশীল সমাজ বলছেন অতন্ত্র প্রহরী বিজিবির যেই সদস্যরা পাহারায় যারা রয়েছেন তারা আসলে করছেন টা কি এটি ভেবে দেখার সময় এসেছে। সুশীল সমাজ বলছেন একমাত্র বিজিবি সচেতন হলেই মাদক সীমান্ত দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় পুলিশ যতই অভিযান চালাক বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাদক দেশে প্রবেশ করলে পুলিশ নিয়ন্ত্রণ করবে কিভাবে এটি এখন বড় প্রশ্ন। সীমান্ত পাহারায় বিজিবির যে সদস্যরা রয়েছে তাদের দায়িত্ব পালন নিয়ে উঠেছে প্রশ্ন। গত মাসের কসবা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিংয়ে ও এ বিষয়ে আলোচনা হয় সেখানেও বিজিপি সদস্যগণ সদ উত্তর দিতে পারেননি। কসবা উপজেলায় মাদকের বিষয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টলারেন্সে কাজ করছে কসবা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় সাঁড়াশি অভিযান চালাচ্ছে কসবা থানা পুলিশ ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল তদারকিতে ও মোহাম্মদ আবদুল কাদের,অফিসার ইনচার্জ, কসবা থানা ব্রাহ্মনবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। যার ফলশ্রুতিতে বড় বড় মাদকের চালান কসবা থানা পুলিশের হাতে আটক হচ্ছে। এই অভিযানকালে এসআই(নিঃ)/ মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ০২/০৫/২০২৫ তারিখ ১৭:৩০ ঘটিকার সময় কসবা থানাধীন বায়েক ইউপিস্থ চান্দাখোলা পশ্চিম পাড়া কবরস্থানে দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর হইতে ১০ (দশ) কেজি গাঁজা এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম : আসামী ১। শ্রী আশিষ পাল রাজু (৪৪), পিতা- মৃত হরে কৃষ্ণ পাল, মাতা- মৃত সন্ধ্যা পাল, সাং-কাঞ্চনা (পালবাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা- আব্দুর রহিম, মাতা-জজের নেছা বেগম, সাং-বালিয়াহুড়া, পোষ্টঃ সালদানদী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, পলাতক আসামী ৩। মোঃ সবুজ প্রকাশ কবির হোসেন(৫২), পিতা- মৃত ইদ্রিস প্রকাশ ইদন মিয়া, সাং-চান্দখোলা পূর্ব পাড়া, ইউপি-বায়েক, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া

নিউজ ডেস্ক:

Leave a Reply