ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন তিনজন সাংবাদিক। এছাড়া জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গত বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।
খুলশী থানার ওসি আফতাব আহমেদ বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘হামলায় নেতৃত্বদানকারী রেজাউলের পরিচয় জেনে আমরা বিস্মিত হয়েছি।






