মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






