সারাদেশ

ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি চক্রের ৪ সদস্য গ্রেফতার

ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান। তাদের কাছ থাকা ছয়টি মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক ও পাঁচটি পাসপোর্টসহ পুলিশ ক্লিয়ারেন্স সনদ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন সেলিম আহমেদ, খালেদুর রহমান, রুকনুর আলম ও সুমন মিয়া।

তারা রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র ঢাকার বনানীতে ম্যানপাওয়ার ব্যবসায়ী সেলিম আহমেদের অফিসে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট তৈরি করে। বিদেশগমণকারীরা তাদের মাধ্যমে প্রতারিত হয়ে আসছিলেন।

সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করলে ঘটনাটি সামনে আসে 

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার চারজন হোয়াইট কালার অপরাধী বিধায় তাদের পুরো পরিচয় এবং ছবি দেওয়া যাচ্ছেন। চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

তিনি আরো বলেন, এটি গুরুতর অপরাধ। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হবে, এখানে জাল ডকুমেন্টস তৈরি হয়।

সাধারণ লোকজনও ব্যাপক হয়রানির শিকার হবে। তাই পুলিশ বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নিউজ ডেস্ক:

Leave a Reply