সারাদেশ

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ১০

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)। এছাড়া আহত হয়েছেন ১০ জন। তারা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকায় এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালান।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply