ঝিনাইদহে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে শহরের হামদহ আলহেরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং তিনি আলহেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বাদল মোল্লা।
সে সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাদল মোল্লা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।






