সারাদেশ

ইসলামপুরে ড্রেন থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় সজিব প্রধান ওরফে সমেজ উদ্দিন (৬০) নামে এক কৃষকের মরদেহ ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামপুর পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন একটি কালভার্টের পাশে পানি নিষ্কাশনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উপজেলার পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে এবং তিন মেয়ের জনক।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সমেজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশে একটি ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি নিচ্ছিলেন। থেরাপি নিয়ে ফেরার পথে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নিহত ব্যক্তি  প্যারালিসিসে ভুগছিলেন।

ঘটনাস্থলের পাশে একটি ফিজিওথেরাপি সেন্টারে তিনি থেরাপি নিচ্ছিলেন। তার হাঁটা-চলায় সমস্যা ছিল। থেরাপি নিয়ে ফেরার পথে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply