সারাদেশ

সাভারে কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলায় অভিযুক্ত কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে রবিবার (২১ এপ্রিল) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামের দানেছ আলীর ছেলে ও বিরুলিয়া ইউনিয়ন ১ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৩৫) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভায় উপজেলা শাখার সহসভাপতি রকিব আহমেদ রকি (২৮)।

জানা গেছে, তাদের মধ্যে কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় অংশ নেওয়ার অভিযোগসহ এলাকায় জমি দখল ও মানুষকে হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহসভাপতি রকিব আহমেদ রকি সরাসরি ছাত্র-জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও নানা অপকর্মের কারণে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা। সাভারের আলোচিত রোহান হত্যা হত্যাকাণ্ডের সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তার দেখে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হবে। 

নিউজ ডেস্ক:

Leave a Reply