সিলেটে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবরকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাবরকে গ্রেপ্তার করে। তাকে রবিবার আদালতে তোলা হয়।






