স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুতাং বাজারের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে হারুন মিয়ার টং দোকান, ফারুক মিয়ার ফার্মেসি, অপরূপ কসমেটিকস, লিমন মিয়ার লাইব্রেরি, অবি শীলের সেলুন, বাদল পাল ট্রেইলার্স, আনিস মিয়ার লাইব্রেরি, সেলিম ফার্নিচার, দুংখী পাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সহিদ মিয়ার গ্যাস সিলিন্ডার, পরিমল ফার্মেসি, আজদু মিয়ার কীটনাশকের দোকান, মোশাহিদ মিয়ার দোকান, তাজু মিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আব্দুল আজিজের পোলট্রির দোকান পুড়ে ছাই হয়ে যায়।






