চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হয়েছে ছয় মাস বয়সী শিশু। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালায়। তাদের সঙ্গে যোগ দেয় একটি ডুবুরি দলও। এসময় নালা থেকে ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে ছয় মাস বয়সী সেহেলী। রাত সাড়ে ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।






