সারাদেশ

আ. লীগের কারণে টোল আদায় করা যাচ্ছে না: ইজারাদার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে টোল আদায় করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনের পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এদিকে টোল আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে বুধবার আখাউড়ায় প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন সিএনজি অটোরিকশার মালিক-শ্রমিকরা।

খড়মপুর বাইপাস এলাকায় অবরোধকালে অভিযোগ করা হয়, নিয়মনীতির তোয়াক্কা না করে টোল আদায় করা হচ্ছে। কেউ না দিতে চাইলে নির্যাতন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম জানান, সরকারি নিয়মনীতি অনুসরণ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমে অটোরিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি পৌরসভার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেন।

চুক্তি মোতাবেক তিনি ১৫ টাকা হারে টোল আদায় করছেন।

আরিফুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন সরাসরি উপস্থিত থেকে বিশৃঙ্খলা তৈরি করছে এবং জনগণের মধ্যে ইন্ধন দিচ্ছে। তারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের লোকজন আমাদের টোল আদায় বাধা দিচ্ছে এবং টোল আদায়কারীদের মারধর করেছে।

তিনি জানান, বিষয়টি লিখিতভাবে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। কিছু সংখ্যক লোক টোল আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে ফেসবুকে প্রচার করছেন বলেও আরিফুল ইসলাম অভিযোগ করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নিউজ ডেস্ক:

Leave a Reply