সারাদেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন নিহত: চালক ৫ দিনের রিমান্ডে

ফরিদপুর-বরিশাল মহাসড়কে মিনি বাস ফারাবিয়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুমন গাজীর (২৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেপ্তারের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের শুকুর গাজীর ছেলে। রাতেই তাঁকে ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply