চুয়াডাঙ্গায় তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়ায় বিক্রেতাসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় তরমুজ বিক্রেতাসহ দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার ফেরিঘাট রোডের লোহাপট্টি সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌরসভাধীন বেলগাছি গ্রামের মৃত দুলাল মণ্ডলের ছেলে ইলেক্ট্রিক মিস্ত্রি রুবেল হোসেন (৩৫) ও শহরের শান্তিপাড়ার সদর আলীর ছেলে ফল ব্যবসায়ী অর্থাৎ তরমুজ বিক্রেতা আমিরুল ইসলাম (৩৭)।






