নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা। গতকাল মঙ্গলবার রাতে নিহতদের মা রাবেয়া বেগম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে পলাশ থানায় মামলা করেছেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনার রাতেই পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।






