সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের ট্যাবের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের ট্যাবের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাপরতলা ইউনিয়নের স্টিল ব্রিজের কাছে এ সংঘর্ষ হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপরতলা গ্রামের বাইতুল রহমান জামে মসজিদের পাশে খালি জায়গায় গ্রামের কিছু শিশু খেলা করছিল। অভিযোগ ওঠে, খেলা শেষে জমসেদ আলীর নাতি পাশের মসজিদে হাত-মুখ ধোয়ার জন্য গেলে সে ট্যাব চালিয়ে পানি নষ্ট করে ফেলে। স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ বিষয়টি লক্ষ্য করে শিশুটিকে সতর্ক করেন। এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে তর্ক বাঁধে, যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটকরা হলেন- অলি মিয়া, সুলতান মিয়া, ছোয়াব মিয়া, হুছন আলী ও জাফর আলী।

 

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply