নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সোমবার (৩১ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
উভয়পক্ষের আহতরা হলেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল গ্রুপের আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৪৭), রিপন আলী আলীর ছেলে রাফি (২২), করিম মন্ডলের ছেলে অন্তর (২১), জারেফ আলীর ছেলে শিশির (১৪), তুহিন আলী (৪০), শহিন আলী (৩১), সেন্টু আলী (৪৪), সাজেদুল, আওলিয়া, অন্তর। অপর বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক টিপু গ্রুপের হাজজাজের ছেলে শুভ্র (৩০) ও আলমগীর (৪৫)।






