বাল্যবন্ধুর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বাগবিতণ্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে নাইম বাদশা নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে থানা পুলিশ।






