যশোরে ‘ধর্ষণচেষ্টায়’ বেয়াইয়ের চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত বেয়াই সিরাজুল ইসলাম কুটিকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সিরাজুল ইসলাম কুটি শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। এছাড়াও তিনি ভুক্তভোগী নারীর মেয়ের শ্বশুর।
তবে এ ঘটনায় উভয়ের পরিবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। পরে ভুক্তভোগী বেয়াইন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।






