শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে বিভিন্ন পেশার মানুষ। দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ঈদের ছুটি শুরু হওয়ার দিন সকাল থেকেই ভিড় বেড়েছে টোল প্লাজা এলাকায়। একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।
আজ শুক্রবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। দুপুর থেকে এ পর্যন্ত চাপ কমে এসেছে। বিশেষত মোটরসাইকেলের ও যাত্রীবাহী বাসের চাপ বেশি দেখা গেছে। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে






