সারাদেশ

হেলমেট বাহিনীর’ প্রধান কাওসার সহযোগিসহ গ্রেপ্তার

ফরিদপুরে সন্ত্রাসী ‘হেলমেট বাহিনীর’ প্রধান কাওসারকে সহযোগিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার এক দুর্ধর্ষ সহযোগী তসলিম বিশ্বাসসহ গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply