সারাদেশ

স্বামী নামাজে থাকার সময় ঘরে ঢুকে গৃহবধূকে গলাকেটে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বসতবাড়িতে ঢুকে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারৈজঙ্গল গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ জানান, নিহত মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে, নিহতের রক্তাক্ত নিথর দেহ নিজ ঘরের খাটের ওপর পড়ে ছিল। তবে মাথা খাটের নিচে ঝুলছিল। গলার পেছনে ও সামনে ধারালো কোনো বস্তু দিয়ে ভয়ঙ্কর আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলার রগ কেটে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।’

নিউজ ডেস্ক:

Leave a Reply