সারাদেশ

গাজীপুরে স্ত্রী-সন্তানকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’

গাজীপুরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের চারবছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

আজ রোববার সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন—মো. নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও নাদিয়া আক্তার (৪)। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।

নিউজ ডেস্ক:

Leave a Reply