মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভাড়া বাসায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী শ্রমিক। তিনি গাইবান্ধা থেকে মুন্সিগঞ্জে আলু তোলার কাজ করতে এসেছিলেন। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
জানা গেছে, উপজেলার বালিগাঁও গ্রামের প্রভাবশালী মোল্লা বাড়ির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ভাতিজা ও সামসুল মোল্লার ছেলে বাবু মোল্লা ওই নারী শ্রমিককে তার ভাড়া বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর তাকে ১০০ টাকা দিয়ে ধর্ষণের ঘটনা চেপে রাখতে হুমকি ধামকি দেন। এছাড়া তাকে আরও টাকা দেওয়ার লোভ দেখান






