নাসিরনগরে অপহরণের ছয়দিন পর ব্যবসায়ী নয়ন দাসকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার। তবে এটুকু বলতে পারি নয়ন দাস উদ্ধার হয়েছেন। পাশাপাশি পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।






