সারাদেশ

ছোট সাজ্জাদ’কে ধরিয়ে দেওয়ায় নারীকে হত্যার হুমকি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক নারী। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন তিনি। মামলার বাদী রুমা আক্তার একজন নারী উদ্যোক্তা। তার বিউটি পার্লার ও বুটিক হাউস রয়েছে।

আসামিরা হলেন-সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না, পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান, হাবিব খান, সাজ্জাদের সহযোগী মো. রায়হান, মো. হেলাল, মো. হাসান, মো. আরমান, মো. ইমন, মো. বোরহান, মো. রাজু ও মো. দিদার। মামলার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘এক নারী মামলা করেছেন। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি।’

নিউজ ডেস্ক:

Leave a Reply