সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকায় একটি ক্লিনিকে তার মৃত্যু হয়।
মৃত কবির হোসেন চাদপুর গ্রামের ফজল হকের ছেলে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবির হোসেনসহ উভয়পক্ষের সাতজন আহত হয়।
এদিকে, মৃত্যুর সংবাদ পাওয়ার পরই বিএনপির একটি অংশ দায়ীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও থানার সামনে মানববন্ধন করেছে।






