চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের মনিপুর গ্রামে পরকীয়া ও টাকা লেনদেনের জেরে আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন করে প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খাদিজা আক্তার (৫০) ও মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে (২৫) আটক করেছে।
সোমবার রাতে শাহরাস্তি থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়ার কাছ থেকে হত্যার স্বীকারোক্তি নেয়। তিনি জানান, আলমগীরের সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে তিনি তাকে বিরক্ত করছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়েছে।






