সারাদেশ

টাকা দিতে না পারায় ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা

ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এ সময় ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে শহরের একাডেমি রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এ ঘটনা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এফডিআরের টাকা উত্তোলন করতে যান ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এ সময় চাহিদা অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেন রিয়াদ।

নিউজ ডেস্ক:

Leave a Reply