সারাদেশ

র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে সাবেক আনসার সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে হানিফ খান ওরফে সোহেল রানা (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হানিফ বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, হানিফ মির্জাপুরের তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্তের নাম করে রোববার সেখানে যান। একপর্যায়ে তিনি কৌশলে আসামির কাছে চাঁদা দাবি করেন। তিনি ২ লাখ টাকায় মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। তার কথাবার্তা এবং আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন পরিচয় জানতে চান।

নিউজ ডেস্ক:

Leave a Reply