সারাদেশ

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। এরপর তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রোববার দুপুরে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply