সারাদেশ

দিনাজপুর খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর

দিনাজপুর খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

মোঃ ইমরান মোল্লা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর করায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ মার্চ রবিবার দুপুর ১২ টায় উপজেলার পাকেরহাট শাপলা চত্বরের সামনে উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রবিউল আলম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খানসামার সুসংগঠিত বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টার অংশ হিসেবে, বিএনপির সদস্য না হয়েও হঠাৎ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হয়ে আসা আওয়ামীলীগের সুবিধাভোগী জনৈক অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপির দলীয় অফিস ভাংচুর করা হয়। দলীয় অফিসের দেয়ালে টাঙ্গানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসহ বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। বক্তারা অবিলম্বে ভাংচুরকারীদের গ্রেফতারের দাবি জানান।

 

এসময় খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মসলেম উদ্দিন সরকারসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৬ মার্চ রবিবার সকাল ১০ টায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি মানববন্ধন শেষে সমর্থকরা বিএনপির দলীয় অফিসে ব্যাপক ভাংচুর করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply