চৌকস পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অপহরণকারীরা আটক। শুক্রবার ১৩ ডিসেম্বর ট্রাফিক তেজগাঁও বিভাগের উড়োজাহাজ ক্রসিংয়ের দক্ষিণ প্রান্ত সিগন্যালে সার্জেন্ট আব্দুল্লাহিল কবির ডিউটি করার সময় ঢাকা মেট্রো গ-২৩-৭৯২১ নম্বরের প্রাইভেট কার হতে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পেয়েআব্দুল্লাহিল কবির তার সঙ্গীয় ফোর্স ও পথচারীদের সহযোগীতায় মোট ০৪ জন অপহরণকারীকে আটক করেন।
অপহরণকারীদের গাড়ি হতে হাতুড়ি, চাকু, মলম, মরিচের গুঁড়া, মাদকের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার হস্তান্তর করা হয়।






