সারাদেশ

সমন্বয়ক’ পরিচয়ে অপহরণ করে ২০ লাখ টাকা আদায়, আটক ৪ যুবক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে নিজ বাসা থেকে প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবেদিন আল মামুনকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা নিয়ে চট্টগ্রাম নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকায় রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে ভিকটিমকে তার গাড়ি চালকসহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সমন্বয়ক পরিচয় দেওয়া চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন নির্বাহী কমিটি রয়েছে। সমন্বয়ক কোনো পদ আর নেই।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা।

Leave a Reply