ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবীহ নামাজে আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল চুরি হয়। বুধবার আবার চুরি হলে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Home » মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
এ সম্পর্কিত আরও পড়ুন
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১
September 4, 2026
বীরগঞ্জে নবীজি (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
September 4, 2026
পার্বতীপুরে ওয়ারেন্টভুক্ত ৫ ও মাদক মামলার ৩ আসামি গ্রেপ্তার
September 4, 2026
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
September 4, 2026
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি
September 4, 2026






