সপ্তম দিনের মতো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন। হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের মেনগেটের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার ও এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানানো হয়।






