সারাদেশ

পার্বতীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে শহরের ঢাকামোড় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম এজাজুল ও মমিনুল ইসলাম মমিন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সাদো, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য হান্নান আসরাফি প্রিন্স।অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply