সারাদেশ

শার্শায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

যশোরের শার্শায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জিল্লুর রহমান জাহিদ, কবির হোসেন, মোজাফফর উদ্দীনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শার্শা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হরেন্দ্র কুমার ঘোষসহ শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply