সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাচালান পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর ও বালুটুঙ্গী গ্রামে এসব অভিযান চালানো হয়।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির বিশেষ টহল দল মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩টি ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।

পরে সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহল দল বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।

জব্দ করা মালামাল নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply