বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগ দেননি তারা। মেডিকেল শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। এই আন্দোলনে কুমিল্লা মেডিকেল কলেজসহ বেসরকারি আরও তিনটি মেডিকেল কলেজেই এর প্রভাব পড়েছে।
এ দিকে কুমিল্লা মেডিকেল কলেজের ১৬০ জন ইন্টার্ন চিকিৎসক কর্ম বিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। বিপুল পরিমাণ রোগী চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা।
বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। ৪৮ ঘণ্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেয়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ দিকে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম






