সারাদেশ

চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে আবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কাচুয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply