সারাদেশ

পূজা মন্ডপে লন্ডন প্রবাসী মাসুদুল আলমের উপহার বিতরণ

যশোরের শার্শায় শারদীয় দুর্গাপূজার উৎসবকে আনন্দ মুখর করে তুলতে উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী এ,বি,এম মাসুদুল আলম উপহার পঠালেন।

শনিবার ১৭ ই অক্টোবর সন্ধ্যা ৬টার  দিকে বাগআঁচড়ার বেত্রাবেত্রী সড়ক ও কলেজ রোডে অবস্থিত দুটি পূজা মন্ডপে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কবির হোসেন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের  নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী এ,বি,এম মাসুদুল আলমের উপহার সামগ্রী পূজা মন্ডপের সভাপতি-সেক্রেটারি হাতে তুলে দিলেন।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান (আসাদ), শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জিসাসের শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাবেক ছাত্রনেতা বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply