চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আবেদনপত্র তুলে দেন তিনি।
আবেদনে এমপি বুলবুল উল্লেখ করেন, পর্যাপ্ত যানবাহন ও সরঞ্জামের অভাবে পৌরসভার ১৫টি ওয়ার্ডে নিয়মিত বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সমস্যা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন ও দ্রুত বর্জ্য অপসারণ জরুরি। এ জন্য পৌর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।






