সারাদেশ

খুলনাসহ ৫ ভেন্যুতে একযোগে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষক প্রশিক্ষণ

খুলনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদানের নিমিত্ত ২ দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

৫ অক্টোবর সোমবার এবং ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা সমাজসেবা কমপ্লেক্স সন্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আওতায় সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়োছে।

 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ হারুনুর রশীদ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সমাজসেবা অধিদপ্তর, ঢাকা,

মোহাম্মদ সোলায়মান মজুমদার, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা,

মোহাম্মদ আলী উপপরিচালক, বাজেট ও অর্থ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হলেন রতন কুমার হালদার, অতিরিক্ত পরিচালক, ড. মেহেদী আল মাসুদ, সহকারী পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা, মো. হোসেনুর রহমান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,খান মোতাহার হোসেন, উপপরিচালক সহ খুলনা জেলার ১ম শ্রেণির কর্মকর্তাবৃন্দ এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা/শহর সমাজসেবা অফিসারবৃন্দ

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

খুলনা বিভাগে আরো চারটা সহ পাঁচটা ভ্যনুতে একযোগে এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে।

Leave a Reply